মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১০ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থামিয়ে ২৭৫ কোটি টাকার পণ্য চুরি, গ্রেপ্তার ১৪

  • হালনাগাদ সময় : ১২:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে প্রায় ২৭৫ কোটি টাকা (২ কোটি ৩০ লাখ ডলার) মূল্যের পণ্য চুরির ঘটনায় বড় ধরনের অপরাধচক্রের সন্ধান পেয়েছে পুলিশ। প্রায় আড়াই বছর ধরে সক্রিয় এই চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) ঘটনাটিকে রেলওয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ চুরির ঘটনা হিসেবে বর্ণনা করেছে।

তদন্তে জানা গেছে, নাথান অ্যাঞ্জেল নামের এক ব্যক্তির নেতৃত্বে চক্রটি পরিকল্পিতভাবে এসব চুরি চালাত। রেললাইনের নির্দিষ্ট স্থানে গাড়ি ও ভ্যান নিয়ে অপেক্ষা করত চক্রের সদস্যরা। এরপর চলন্ত ট্রেনের এয়ার হোস কেটে দিলে জরুরি ব্রেকের মাধ্যমে ট্রেনটি থেমে যেত। ট্রেন থামার সঙ্গে সঙ্গেই কনটেইনারের তালা কেটে ভেতরে প্রবেশ করত তারা। পরে নাইকির জুতা, পাওয়ার টুলসসহ বিভিন্ন নামী ব্র্যান্ডের দামি পণ্য ট্রাকে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করত।

চুরির পুরো প্রক্রিয়া ভিডিও ধারণ করত চক্রের সদস্যরা। এমনকি চলন্ত ট্রেনের কনটেইনার কাটার দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করত তারা। এসব ভিডিও তদন্তকারীদের অপরাধীদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ সূত্র দেয়। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্টের মধ্যে অন্তত ৩৬টি মালবাহী ট্রেনে চুরির ঘটনা ঘটিয়েছে চক্রটি। বিশেষ করে নাইকির জুতা বহনকারী ট্রেনগুলো ছিল তাদের প্রধান লক্ষ্য।

চুরি করা পণ্য বিভিন্ন গোপন আস্তানায় মজুত করে ছবি পাঠানোর মাধ্যমে ক্রেতা খুঁজত চক্রের সদস্যরা। আদালতের নথি অনুযায়ী, চক্রের দুই সদস্য ফ্রেডি মারকুইনা ও কার্লোস লুইস ফার্নান্দো মার্তিনেজ ২০২৫ সালের মে থেকে অক্টোবরের মধ্যে লস অ্যাঞ্জেলেসের একটি নামী স্ট্রিটওয়্যার রিসেল প্রতিষ্ঠানের কাছে ১০ লাখ ৮০ হাজার ডলারের বেশি মূল্যের চুরি করা নাইকি জুতা বিক্রি করেছিলেন।

মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি জানিয়েছেন, ট্রেন থেকে পণ্য চুরি এবং জেনেশুনে চোরাই মালামাল কেনা উভয় অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় চুরির সঙ্গে সরাসরি জড়িতদের পাশাপাশি চোরাই পণ্যের ক্রেতাদের ভূমিকাও তদন্তের আওতায় এসেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন হাসিনা, হেঁটে বা প্লেনে দেশে আসা অসম্ভব’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

24 November 2026

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্নে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থামিয়ে ২৭৫ কোটি টাকার পণ্য চুরি, গ্রেপ্তার ১৪

হালনাগাদ সময় : ১২:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬