মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৪০ অপরাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘ব্যর্থ যুক্তরাষ্ট্র’ এবার ইরানিদের আস্থা নষ্টের চেষ্টায়: আইআরজিসি

  • হালনাগাদ সময় : ১২:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানের জনগণের আস্থা নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তার দাবি, অর্থনৈতিক চাপ, মনস্তাত্ত্বিক যুদ্ধ ও অপতথ্য ছড়িয়ে ইরানে হতাশা ও অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করছে ওয়াশিংটন ও তার মিত্ররা।

রবিবার (২২ নভেম্বর) তেহরান অঞ্চলের আইআরজিসি এবং স্বেচ্ছাসেবী আধাসামরিক মিলিশিয়া ‘বাসিজ বাহিনী’র কমান্ডার ও সদস্যদের এক সমাবেশে এসব কথা বলেন ইজাদি।

তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর শত্রুরা এখন সামাজিক স্থিতিশীলতা দুর্বল করা, হতাশা তৈরি, অর্থনৈতিক চাপ বাড়ানো, মানুষের চিন্তাভাবনা ও মতামতকে প্রভাবিত করা এবং দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।’

ইজাদি জানান, সামগ্রিক প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখার পাশাপাশি মানুষের চিন্তাভাবনা প্রভাবিত করার যুদ্ধ ও মনস্তাত্ত্বিক তৎপরতা মোকাবিলা করা আইআরজিসি ও বাসিজ বাহিনীর অন্যতম প্রধান অগ্রাধিকার।

সমাবেশে ‘জিহাদে তাবইন’ বা সত্য ও সঠিক তথ্য তুলে ধরার গুরুত্বও উল্লেখ করেন তিনি। ইরানি কর্মকর্তাদের ভাষায়, এই উদ্যোগের মাধ্যমে অপতথ্য মোকাবিলা, বিকৃত বয়ান সংশোধন ও জনগণের সচেতনতা বাড়ানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে জনমত প্রভাবিত করার প্রচেষ্টা ঠেকাতে বাসিজ বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।

কী উদ্যোগ নিচ্ছে তেহরান

আইআরজিসি ও বাসিজ বাহিনীর কয়েকটি ভবিষ্যৎ অগ্রাধিকারের কথাও তুলে ধরেন ইজাদি। এর মধ্যে রয়েছে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো, স্থানীয় নিরাপত্তা জোরদার, সামরিক ইউনিটগুলোর প্রস্তুতি বৃদ্ধি এবং সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণ।

পাশাপাশি সাধারণ মানুষের সামাজিক চাহিদা পূরণ, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা, সামাজিক সংহতি বৃদ্ধি এবং জনগণের আস্থা শক্তিশালী করার ওপরও জোর দেন তিনি।

তেহরানে বাসিজ বাহিনীর কার্যক্রমের চিত্র তুলে ধরে ইজাদি জানান, তাদের বিভিন্ন কর্মসূচিতে প্রায় সাড়ে চার লাখ মানুষ অংশ নিচ্ছেন। এ ছাড়া প্রায় ৫০০টি ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। দেশের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা ও সুরক্ষায় জনগণের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে এসব সক্ষমতার কথা উল্লেখ করেন তিনি।

প্রতিরক্ষা প্রস্তুতিতে জোর

ইরানের সামরিক সক্ষমতার প্রসঙ্গ টেনে ইজাদি বলেন, ক্ষেপণাস্ত্র, ড্রোন, আকাশ প্রতিরক্ষা, নৌ ও স্থলবাহিনীর সক্ষমতা ধরে রাখা এবং তা আরও শক্তিশালী করা জরুরি। তার মতে, গত ৪৭ বছরে জনগণের অংশগ্রহণ ও নিজস্ব সক্ষমতার ওপর ভর করেই ইরান নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছে।

১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে আট বছরের যুদ্ধ, সন্ত্রাসী গোষ্ঠী আইএসের (দায়েশ) বিরুদ্ধে লড়াই এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন আইআরজিসির এই উপপ্রধান। বহিঃশত্রুর হুমকি মোকাবিলায় ইরানের জনগণ ও বাসিজ বাহিনীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সেঞ্চুরিয়নে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামছে বাংলাদেশ

23 November 2026

টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় স্থান হারাল নিউজিল্যান্ড, বাংলাদেশ দশে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘ব্যর্থ যুক্তরাষ্ট্র’ এবার ইরানিদের আস্থা নষ্টের চেষ্টায়: আইআরজিসি

হালনাগাদ সময় : ১২:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬