রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি শীর্ষ বৈঠকের আয়োজন শিগগিরই হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প এ সম্ভাবনার কথা জানান।
দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের কথা উল্লেখ করে ট্রাম্প বুধবার বলেন, ‘খুব দ্রুতই দুই নেতার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হবে। আমার বিশ্বাস, এই আলোচনার মাধ্যমে সংকট সমাধানে বড় ধরনের অগ্রগতি হতে পারে।’


























