মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৯ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

২০২৬-২৭ মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা সরকারের

  • হালনাগাদ সময় : ০৩:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

২০২৬-২৭ অর্থবছরে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা তিন লাখ মেট্রিক টন নির্ধারণ করেছে সরকার। রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী জানান, কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে সরকার প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে কিনবে। এছাড়া সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫ লাখ মেট্রিক টন (প্রতি কেজি ৪৯ টাকা) এবং আতপ চালের লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন (প্রতি কেজি ৪৮ টাকা) নির্ধারণ করা হয়েছে।

সংগ্রহ কার্যক্রমের সময়সীমা সম্পর্কে মন্ত্রী বলেন, ধান সংগ্রহ ১৪ নভেম্বর থেকে এবং চাল সংগ্রহ পহেলা ডিসেম্বর থেকে শুরু হবে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তিনি আরও জানান, বর্তমানে সরকারি গুদামে ১৭ লাখ মেট্রিক টন চাল ও ৩ লাখ মেট্রিক টন গম মজুদ রয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময় চাল রপ্তানির সুযোগ দেওয়া হলেও বর্তমান সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বিতর্ক: লাফার্জহোলসিমের কাছে আটকা জালালাবাদের ৭৮৬ কোটি টাকা

08 November 2026

রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

২০২৬-২৭ মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা সরকারের

হালনাগাদ সময় : ০৩:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬