মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৯ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

  • হালনাগাদ সময় : ০২:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে তিনজন জ্যেষ্ঠ পেশাজীবীকে নিয়োগ দিয়েছে জেকে লাইফস্টাইল। তাঁরা হলেন মো. আব্দুল জলিল খান, আসাদুজ্জামান নূর ও মো. শাহা রিয়ার রহমান সাগর।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মো. আব্দুল জলিল খান গ্রুপ চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দিয়েছেন। স্বাস্থ্যসেবা ও পরিচালনা ব্যবস্থাপনায় তাঁর ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি এভারকেয়ার হাসপাতালের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস অ্যান্ড হসপিটালিটি) এবং ইউনাইটেড হাসপাতালের জেনারেল ম্যানেজার (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া প্রাভা হেলথ, স্কয়ার হাসপাতাল ও আজগর আলী হাসপাতালেও কাজ করেছেন তিনি।

আসাদুজ্জামান নূর যোগ দিয়েছেন আর্থিক ব্যবস্থাপনা ও করপোরেট গভর্ন্যান্সের দায়িত্বে। এ খাতে তাঁর অভিজ্ঞতা ১৮ বছরের বেশি। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে ফাইন্যান্সে বিবিএ ও এমবিএ করেছেন। এর আগে বেক্সিমকো কমিউনিকেশন্স, লায়লা গ্রুপ, সিনড্রেলা ফ্যাশনসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন।

অন্যদিকে, প্রযুক্তি বিভাগের দায়িত্বে যোগ দিয়েছেন মো. শাহা রিয়ার রহমান সাগর। প্রযুক্তি খাতে তাঁর ১২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড অবকাঠামো ও ডেটাবেজ ব্যবস্থাপনায় তাঁর অভিজ্ঞতা রয়েছে।

নতুন নিয়োগ প্রসঙ্গে জেকে লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বিতর্ক: লাফার্জহোলসিমের কাছে আটকা জালালাবাদের ৭৮৬ কোটি টাকা

08 November 2026

রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

হালনাগাদ সময় : ০২:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬