মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৮ অপরাহ্ন | ৯ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বিতর্ক: লাফার্জহোলসিমের কাছে আটকা জালালাবাদের ৭৮৬ কোটি টাকা

  • হালনাগাদ সময় : ০৩:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের একটি রহস্যজনক প্রশাসনিক সিদ্ধান্তের কারণে বহুজাতিক সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিমের কাছে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) পাওনা ৭৮৬ কোটি টাকা আটকে রয়েছে। অভিযোগ উঠেছে, সাবেক প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীর সরাসরি চাপ ও প্রভাবে বিপুল অঙ্কের এই পুঞ্জীভূত বকেয়া অমীমাংসিত রেখেই বহুজাতিক কোম্পানিটির সঙ্গে গ্যাস সরবরাহ চুক্তি নবায়ন করতে বাধ্য হয় রাষ্ট্রায়ত্ত এই বিতরণ কোম্পানি। চুক্তি নবায়ন নিশ্চিত হওয়ার পর আইনি নানা মারপ্যাঁচ ও কূটকৌশলের আশ্রয় নিয়ে পাওনা অর্থ পরিশোধ বন্ধ রেখেছে সিমেন্ট কারখানাটি।

নথিপত্র অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের আমলেই আদালত জালালাবাদের পক্ষে রায় দিলে কোম্পানিটি কঠোর অবস্থানে যায় এবং লাফার্জহোলসিমকে চাপে ফেলতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু সেই কার্যক্রমে তৎকালীন জ্বালানি উপদেষ্টা ড. ফাওজুল কবীর খান বাধা হয়ে দাঁড়ান এবং নেপথ্যে কলকাঠি নাড়েন ওই বিশেষ সহকারী। জালালাবাদ গ্যাস বকেয়া পরিশোধের জন্য ২৪ ঘণ্টার নোটিশ জারি করলে ২০২৫ সালের ১৯ নভেম্বর লাফার্জহোলসিম সরাসরি জ্বালানি উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সময় প্রার্থনা করে। সেই আলোচনার ভিত্তিতে ৭ দিনের সময় দেওয়া হলেও তারা বকেয়া না মিটিয়ে উল্টো হাইকোর্টে গিয়ে সংযোগ বিচ্ছিন্নের ওপর স্থিতাবস্থা আদেশ নেয়।

এরপর জালালাবাদ গ্যাস হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করলে ১১ ডিসেম্বর তৎকালীন বিচারপতি খিজির হায়াৎ খান শুনানি শেষে স্থিতাবস্থার আদেশ বাতিল ঘোষণা করেন। এতে সংযোগ বিচ্ছিন্ন করার আইনি বাধা দূর হয় এবং বিকেলে ছাতক সিমেন্ট কারখানার সংযোগ কাটার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে লাফার্জহোলসিম তাৎক্ষণিক চেম্বার আদালতে গিয়ে আদেশটি স্থগিত করিয়ে নেয়। পরবর্তীতে আপিল দায়ের করা হলেও গত ১১ মাসে মামলাটির আর কোনো সুরাহা হয়নি এবং সংশ্লিষ্টদের ভূমিকাও ছিল নিষ্ক্রিয়। জেজিটিডিএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান জানিয়েছেন, মামলাটি বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে।

জটিলতার সূত্রপাত ঘটেছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে শিল্পে গ্যাসের দর বৃদ্ধির পর। সরকার দফায় দফায় গ্যাসের মূল্য পুনর্নির্ধারণ করলেও লাফার্জহোলসিম বর্ধিত বিল দিতে অস্বীকৃতি জানায় এবং ২০০৩ সালের চুক্তিতে উল্লিখিত প্রতি ঘনমিটার ৮.৩১ টাকার বেশি দিতে অপারগতা প্রকাশ করে। ওই সময়ে দেশের অন্যান্য সিমেন্ট কারখানা প্রতি ইউনিটে ৩০ টাকা হারে বিল দিলেও লাফার্জহোলসিম প্রায় ১১ টাকা হারে আংশিক বিল দিয়ে আসছিল। বিপরীতে জেজিটিডিএসএল নিয়মিতভাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দরে বিল হিসাব করে যায়, যা জমতে জমতে একপর্যায়ে ৭৮৬ কোটি টাকার বিশাল বকেয়ায় রূপ নেয়।

এর আগে ২০২০ সালে চূড়ান্ত নোটিশ দিলে কোম্পানিটি আদালতে যায় এবং আদালত সংযোগ বিচ্ছিন্নের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে বকেয়ার সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি জমার নির্দেশ দেন। জালালাবাদ গ্যাস লিভ টু আপিল করলে আদালত বিইআরসির দরে নিয়মিত বিল দেওয়ার পাশাপাশি প্রথম মাসে ১০ কোটি ও পরবর্তীতে প্রতি তিন মাস অন্তর ১০ কোটি টাকা করে বকেয়া পরিশোধের শর্ত দেন। সেই নির্দেশনায় লাফার্জহোলসিম ৯০ কোটি ২৫ লাখ টাকা বকেয়া পরিশোধ করে এবং ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত বিল ও কিস্তি বাবদ অর্থ জমা দেয়।

পরবর্তীতে ইন্টারন্যাশনাল আরবিট্রেশন মামলায় (পিসিএ ২০২১-২১) লাফার্জহোলসিম ২-১ অনুপাতে অনুকূল অ্যাওয়ার্ড পেলে তারা ফের পুরোনো দরে আংশিক বিল দেওয়া শুরু করে। তবে হাইকোর্ট বিভাগ আরবিট্রেশন আবেদনের (০৫/২০২১) দীর্ঘ শুনানি শেষে পূর্ণাঙ্গ রায় দিলে জালালাবাদ ২০২৫ সালের ৩ আগস্ট প্রত্যায়িত অনুলিপি পায়। রায়ে স্পষ্ট বলা হয়, আপিল বিভাগের লিভ টু আপিল মামলার (৬৯৪/২০২১) কিস্তিতে বকেয়া পরিশোধের আদেশটিই এখনো কার্যকর রয়েছে। ফলে নতুন আদেশের প্রয়োজন ছাড়াই জালালাবাদ ও পেট্রোবাংলা পাওনা আদায়ে সক্রিয় হলেও মন্ত্রণালয়ের অদৃশ্য হস্তক্ষেপে সেই উদ্যোগ মুখ থুবড়ে পড়ে।

বহুজাতিক এই কোম্পানির সঙ্গে ২০০৩ সালের ১৯ জানুয়ারি ২০ বছর মেয়াদি গ্যাস সরবরাহ চুক্তি করেছিল জালালাবাদ। চুক্তির শর্ত মেনে মেয়াদপূর্তিতে ২০২৪ সালের ২৫ জানুয়ারি কোম্পানিটিকে চুক্তি নবায়ন না করার আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতার পালাবদলের পর পটপরিবর্তন ঘটে। চরম সমালোচনার তোয়াক্কা না করে এবং পাওনা ৭৮৬ কোটি টাকার কোনো সুরাহা ছাড়াই লাফার্জহোলসিমের সঙ্গে নতুন করে আরও ১০ বছরের গ্যাস চুক্তি সই করা হয়।

জ্বালানি বিশ্লেষক ও সমালোচকদের মতে, দেশে তীব্র গ্যাস সংকটের কারণে বিদ্যুৎকেন্দ্রগুলো অচল থাকছে এবং কাঁচামালের অভাবে রাষ্ট্রায়ত্ত ৬টি সার কারখানা বন্ধ রেখে চড়া মূল্যে বিদেশ থেকে সার আমদানি করতে হচ্ছে। এমন জাতীয় সংকটের মুহূর্তে সিমেন্ট উৎপাদনে দৈনিক ১ কোটি ৬০ লাখ ঘনফুট অমূল্য গ্যাস সরবরাহ করা কোনোভাবেই সুবিবেচনাপ্রসূত নয়—বিশেষ করে যখন দেশে স্থানীয়ভাবে সিমেন্ট উৎপাদনের সক্ষমতা জাতীয় চাহিদার প্রায় দ্বিগুণ।

উল্লেখ্য, ফ্রান্সভিত্তিক লাফার্জ ও সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনাকারী দুটি বড় প্রতিষ্ঠান, যা ২০১৪ সালে একীভূত হয়ে লাফার্জহোলসিম নাম ধারণ করে। বাংলাদেশে সুনামগঞ্জের ছাতকে কোম্পানিটির সমন্বিত ক্লিংকার ও সিমেন্ট কারখানা রয়েছে; এছাড়া মেঘনাঘাটে দুটি এবং মোংলায় একটি গ্রাইন্ডিং স্টেশন রয়েছে তাদের। তবে বিপুল বকেয়া ও চুক্তি নবায়নের বিষয়ে বক্তব্য জানতে চেয়েও প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে ৩ কাজ এড়িয়ে চলবেন

09 November 2026

নাকের অস্ত্রোপচারের পর মেয়ের অভিনয় প্রতিভা বুঝেছিলেন শ্রীদেবী: জাহ্নবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বিতর্ক: লাফার্জহোলসিমের কাছে আটকা জালালাবাদের ৭৮৬ কোটি টাকা

হালনাগাদ সময় : ০৩:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬