মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৯ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

  • হালনাগাদ সময় : ০৩:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী এবং আরএমপি উপপুলিশ কমিশনার মনিরুল ইসলাম।

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. মোখলেছুর রহমান। আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও সমবায় সমিতির প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বিতর্ক: লাফার্জহোলসিমের কাছে আটকা জালালাবাদের ৭৮৬ কোটি টাকা

08 November 2026

রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

হালনাগাদ সময় : ০৩:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬