মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২৯ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জামায়াতের জন্য আমির হামজারা অভিশাপ: রাশেদ খাঁন

  • হালনাগাদ সময় : ০৩:০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গাজী নজরুল ইসলাম ও আমির হামজারা জামায়াতে ইসলামীর জন্য অভিশাপ হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া সমালোচনা করেন।

রাশেদ খাঁন তার পোস্টে আমির হামজার অডিও কথোপকথন এবং এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড ও নারীঘটিত বিষয়গুলো তিনি তথ্য-প্রমাণসহ যাচাই করেই প্রকাশ করেছেন।

তিনি আরও লেখেন, ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ স্লোগান আড়াল করে বর্তমানে জামায়াতে লম্পটদের আধিক্য দেখা যাচ্ছে। রাশেদ খাঁনের মতে, গণঅভ্যুত্থানের পর সুন্নতি লেবাসধারী অনেক ব্যক্তির মুখোশ উন্মোচিত হয়েছে, যাদের বিরুদ্ধে অতীতে পাহাড়সম অভিযোগ ছিল। বর্তমান জামায়াতকে তিনি গাজী নজরুল ও আমির হামজার মতো ব্যক্তিদের দ্বারা কলঙ্কিত বলে উল্লেখ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বিতর্ক: লাফার্জহোলসিমের কাছে আটকা জালালাবাদের ৭৮৬ কোটি টাকা

08 November 2026

রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামায়াতের জন্য আমির হামজারা অভিশাপ: রাশেদ খাঁন

হালনাগাদ সময় : ০৩:০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬