মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৯ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হুতিদের তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি জোটের

  • হালনাগাদ সময় : ০২:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে দু’টি রাজধানী রিয়াদ এবং একটি পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। গত মাসে রাজধানী সানাসহ হুতিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করে সরকারি বাহিনী। অন্যদিকে, হুতিদের দাবি, শনিবার সানার কাছে আল-শারিয়াহ গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৩৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে আট নারী ও ১৩ শিশু রয়েছে। তবে এই হতাহতের তথ্যের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় সানা ও আরও সাতটি প্রদেশে ১০৫টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি জোট। পাল্টা জবাবে সৌদি আরামকোর তেল স্থাপনা, রিয়াদ বিমানবন্দর এবং সীমান্তের সামরিক অবস্থান লক্ষ্য করে ছয়টি অভিযান চালানোর দাবি করেছে হুতিরা। জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০২২ সালের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইয়েমেনে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বিতর্ক: লাফার্জহোলসিমের কাছে আটকা জালালাবাদের ৭৮৬ কোটি টাকা

08 November 2026

রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হুতিদের তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি জোটের

হালনাগাদ সময় : ০২:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬