মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২২ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সৌদি আরব-বাংলাদেশ ২০২৬ হজ চুক্তি স্বাক্ষর

  • হালনাগাদ সময় : ০৯:০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি সম্পন্ন হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও উমরা মন্ত্রী ড. তওফিক বিন ফাওজান আল রাবিয়া চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে ২০২৬ সালে বাংলাদেশ হতে সাড়ে ৭৮ হাজার (৭৮,৫০০) হজযাত্রী হজপালন করতে পারবেন। হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে ধর্ম উপদেষ্টা সামগ্রিক হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি হজ ও উমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কেও সৌদি মন্ত্রীকে অবহিত করেন।

এছাড়া মিনা-আরাফাত ও মুজদালিফার তাবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বাড়ানোর বিষয়ে সৌদি মন্ত্রীকে অনুরোধ জানান উপদেষ্টা।

সৌদি হজ ও উমরা মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং তিনি বাংলাদেশি হাজীদের সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও উমরা মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এতে সম্মতি দেন সৌদি হজ ও উমরা মন্ত্রী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো: কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

26 October 2026

বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবে জামায়াত: প্রশ্ন তাসনিম জারার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সৌদি আরব-বাংলাদেশ ২০২৬ হজ চুক্তি স্বাক্ষর

হালনাগাদ সময় : ০৯:০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫