সোহেল খানের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্মৃতিচারণ করেছেন ফারুকী। সোহেল খানের একটি ফটোকার্ড শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন।’
ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘কালকে হঠাৎ আমার চোখের সামনে ঐ কার্ডটা পড়লো কেন? সোহেল খান কী কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, “আমি আছি”? শান্তিতে ঘুমান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
উল্লেখ্য, মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
























