মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫৭ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কণ্ঠে গান না থাকলেও কিংবদন্তি গায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাশমিকা

  • হালনাগাদ সময় : ০২:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

অভিনয়ের প্রয়োজনে এবার জীবনের একেবারে নতুন এক অধ্যায়ে পা রাখতে চলেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। কিংবদন্তি সংগীতশিল্পী এমএস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। আর সেই চরিত্রে পর্দায় বিশ্বাসযোগ্য হয়ে উঠতে তাকে শিখতে হবে কর্ণাটক সংগীত। অথচ বাস্তবে রাশমিকার নিজেরই গান গাওয়ার কোনো অভ্যাস নেই। এমনকি বাড়িতেও তিনি কখনো গুনগুন করে গান গান না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

‘এমএস—আ লিগ্যাসি অন স্ক্রিন’ নামের এই বায়োপিকে কিংবদন্তি এমএস সুব্বুলক্ষ্মীর চরিত্রে দেখা যাবে রাশমিকাকে। সম্প্রতি ‘প্রেমা দ্য জার্নালিস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটির প্রস্তুতি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

রাশমিকা বলেন, ‘জীবনে এমন একটি বিষয় রয়েছে, যা আমি কখনো করিনি, আর তা হলো গান গাওয়া। এমনকি বাড়িতেও আমি কখনো গুনগুন করি না। জীবনের এই দিকটি আমি সব সময় নিজের মধ্যেই আটকে রেখেছি।’

অভিনেত্রী জানান, প্রথমবার সিনেমাটির প্রস্তাব পাওয়ার পর তিনি কিছুটা দ্বিধায় পড়েছিলেন। কারণ, এমএস সুব্বুলক্ষ্মী ভারতীয় সংগীতজগতের অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। তাঁর জীবন ও সংগীতের বিশাল গুরুত্ব উপলব্ধি করেই চরিত্রটি নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন রাশমিকা।

তবে কোনো চ্যালেঞ্জ থেকেই পিছিয়ে থাকতে চান না এই অভিনেত্রী। বরং ধীরে ধীরে সংগীতের জগতে প্রবেশ করে কর্ণাটক সংগীত শিখতে দারুণ আগ্রহী তিনি। শুধু পর্দায় গায়িকার ভঙ্গি অনুকরণ করাই নয়, বরং বিষয়টি যথাযথভাবে আয়ত্ত করতে চান তিনি।

আসন্ন এই সিনেমাটি পরিচালনা করবেন গৌতম তিনানুরি এবং এর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। তবে ছবিটির অন্যান্য বিস্তারিত তথ্য আপাতত গোপনই রাখছেন নির্মাতারা।

রাশমিকার জন্য এটি নিঃসন্দেহে তাঁর অভিনয়জীবনের অন্যতম বড় একটি চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, অভিনয়ের পাশাপাশি সংগীতের এই নতুন পরীক্ষায় তিনি কতটা সফল হতে পারেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন হাসিনা, হেঁটে বা প্লেনে দেশে আসা অসম্ভব’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

24 November 2026

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্নে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কণ্ঠে গান না থাকলেও কিংবদন্তি গায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাশমিকা

হালনাগাদ সময় : ০২:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬