মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৭ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সিলেট টেস্টে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে

  • হালনাগাদ সময় : ১১:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এক টেস্টেই কত প্রশ্নের জন্ম দিতে পারে একটি দল! ব্যাটিংয়ে ধস, স্পিনারদের নিষ্প্রভতা, ফিল্ডিংয়ে ক্যাচের পর ক্যাচ ফেলা-মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর বাংলাদেশের ক্রিকেটের প্রায় প্রতিটি বিভাগই এখন কাঠগড়ায়। সেই ক্ষত শুকানোর আগেই সামনে আরেকটি পরীক্ষা। সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বৃহস্পতিবার সকালে মাঠে নামছে বাংলাদেশ। এবার লক্ষ্য শুধু হার এড়ানো নয়, হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচা এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া।

মিরপুর টেস্টে হারের ধাক্কায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নও কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের। ফলে সিলেট টেস্টে জয়ের গুরুত্ব আরও বেড়েছে। কিন্তু যে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের ব্যর্থতায় প্রথম ম্যাচ হাতছাড়া হয়েছে, সেগুলো শুধরে নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্সের কথাতেও ফুটে উঠেছে সেই হতাশা।

বিশেষ করে ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন কোচ। তার পর্যবেক্ষণ, ডারউইন টেস্টের পর থেকেই ব্যাট হাতে প্রত্যাশার ধারেকাছে যেতে পারছে না দল। অনুশীলনে খেলোয়াড়দের পরিশ্রম কিংবা নিজেদের প্রমাণ করার তাড়না থাকলেও ম্যাচে তার প্রতিফলন মিলছে না। সিমন্স বলেন, ‘ডারউইন টেস্টের পর থেকে আমরা ব্যাট হাতে ভালো করতে পারছি না। খেলোয়াড়দের মধ্যে নিজেদের প্রমাণ করার তাড়না রয়েছে। কিন্তু সেই ইচ্ছার প্রতিফলন ম্যাচে দেখা যাচ্ছে না।’

তবে ব্যর্থতার সব দায় নিজেদের ঘাড়ে নিতে চান না বাংলাদেশ কোচ। প্রতিপক্ষের বোলিংয়ের মানও স্বীকার করেছেন তিনি। মিরপুরে ক্যারিবীয় বোলাররা বিশেষ করে স্পিন দিয়ে বাংলাদেশকে যেভাবে চাপে ফেলেছেন, সেটি ছিল ম্যাচের অন্যতম নিয়ামক। নিজেদের ব্যর্থতা স্বীকার করে সিমন্স বলেন, ‘আমরা স্বীকার করছি, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। যতটা ভালো করার কথা ছিল, ততটা করতে পারিনি। তবে এটাও সত্যি, ওয়েস্ট ইন্ডিজের বোলাররা দারুণ বোলিং করেছে।’

সেই ব্যাটিং ব্যর্থতার বড় কারণ ছিল স্পিন সামলাতে না পারা। প্রথম টেস্টের দুই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা নিয়েছেন ১৬ উইকেট। রান তোলার তাড়নায় কখন আক্রমণ করতে হবে আর কখন উইকেট আগলে রাখতে হবে, সেই হিসাবেই বারবার ভুল করেছেন বাংলাদেশের ব্যাটাররা। সিলেটে একই ভুলের পুনরাবৃত্তি হলে ফলও বদলানোর সম্ভাবনা কম। সিমন্সের প্রত্যাশা, স্পিনের বিপক্ষে এবার আরও দায়িত্বশীল হবে ব্যাটাররা, ‘আমরা যতটা ভালো ব্যাট করতে পারতাম, তা করতে পারিনি। ওরা ভালো বল করেছে, টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ এটাই। ওদের স্পিনের বিপক্ষে কীভাবে রান তুলতে হবে আর কখন ডিফেন্ড করতে হবে, সেই জায়গায় ব্যাটারদের দায়িত্ব নিতে হবে।’

ব্যাটিংয়ের পাশাপাশি একাদশ নিয়েও রয়েছে কিছু হিসাব-নিকাশ। মিরপুরে মাথায় আঘাত পাওয়ায় কনকাশন নিয়মে সিলেট টেস্টে খেলতে পারছেন না মুমিনুল হক। তার জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন অমিত হাসান। তবে একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়েছেন কোচ। মুমিনুলের অনুপস্থিতিতে তিন নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছিলেন: রাশেদ খাঁন

04 November 2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিলেট টেস্টে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে

হালনাগাদ সময় : ১১:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬