মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৫ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠনের নির্দেশ

  • হালনাগাদ সময় : ০৪:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল করতে উপজেলা ও মহানগর পর্যায়ের যাচাই-বাছাই কমিটি জরুরি ভিত্তিতে পুনর্গঠনের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

রবিবার (১ নভেম্বর) মন্ত্রণালয়ের কল্যাণ শাখা-২ থেকে প্রকাশিত এক নির্দেশনায় দেশের সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অগ্রাধিকার ভিত্তিতে এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।

মন্ত্রণালয়ের জারি করা চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার মাঠপর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা আবশ্যক হয়ে পড়েছে।

এতে আরও বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০’-এর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভাতা পাওয়ার আবেদন যাচাই-বাছাই করতে উপজেলা ও মহানগর পর্যায়ে কমিটি গঠনের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নীতিমালার আলোকেই অবিলম্বে এসব কমিটি পুনর্গঠন সম্পন্ন করে মন্ত্রণালয়কে অবহিত করতে মাঠপর্যায়ের প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠনের নির্দেশ

হালনাগাদ সময় : ০৪:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬