মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১৪ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সুবর্ণচরে পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

  • হালনাগাদ সময় : ০৬:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের অপমৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেটসংলগ্ন কৃষ্ণ কাহারের বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর পরিচয় হলো— স্বর্ণা রানী কাহার (৭) ও রুপা রানী কাহার (৫)। তারা দুজনেই ওই এলাকার কৃষ্ণ কাহারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুদের মা পিংকী রানী বাথরুমে ছিলেন। এই সুযোগে দুই বোন বাড়ির পাশের পুকুরে নামে। বাথরুম থেকে ফিরে তাদের দেখতে না পেয়ে তিনি প্রথমে দাদার বাড়িতে খোঁজ নেন। সেখানে তাদের না পেয়ে নিজ বাড়িতে ফিরে পুকুরের পানিতে বুদ্‌বুদ উঠতে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি পুকুরে ঝাঁপ দিয়ে দুইজনকে উদ্ধার করেন।

ঘটনা তদন্তে যাওয়া চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এমবাপের জোড়া গোলে এল ক্লাসিকোয় বার্সার অপরাজেয় যাত্রা থামাল রিয়াল

25 October 2026

৪৫তম বিসিএস: বিসিএস প্রশাসনে সহকারী কমিশনার পদে ২৬৬ জনের নিয়োগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুবর্ণচরে পুকুরে গোসল করতে গিয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

হালনাগাদ সময় : ০৬:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬