মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৬ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নেত্রকোনায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আটক ৩

  • হালনাগাদ সময় : ০৫:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় প্রেমের সম্পর্কের সুবাদে দেখা করতে গিয়ে ১৮ বছর বয়সী এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। পাশাপাশি ধর্ষণের পর ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও উঠেছে।

রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে শনিবার রাতে গ্রামের একটি মাঠের কোণায় এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন। আটক ব্যক্তিরা হলেন—বিল্লাল হোসেন, হারুন মিয়া ও রুবেল মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে কেন্দুয়ার কাশিপুর গ্রামের বিল্লাল হোসেনের সঙ্গে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে শনিবার তিনি কেন্দুয়ায় এলে অভিযুক্ত ব্যক্তিরা তাকে একটি নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কোরআনে বর্ণিত নিশ্চিত কবুল হওয়া ৩টি বিশেষ দোয়া

27 October 2026

গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নেত্রকোনায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আটক ৩

হালনাগাদ সময় : ০৫:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬