মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২৭ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গ্ল্যামারাস রূপে অন্তর্জালে ঝড় তুললেন শ্রাবন্তী

  • হালনাগাদ সময় : ০৮:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয়ের পাশাপাশি নিজস্ব ফ্যাশন সচেতনতার জন্য প্রায়ই আলোচনায় থাকেন। সময়ের সঙ্গে নিজের সাজপোশাকে নতুনত্ব আনা এই তারকা এবার ব্যতিক্রমী পার্টিওয়্যারে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি নতুন ছবি প্রকাশ করে ভক্তদের রীতিমতো মুগ্ধ করেছেন তিনি।

শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘নিজের মতো হওয়ার সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত থেকেই সৌন্দর্যের শুরু।’ ছবিতে তাঁকে ওয়ান শোল্ডার নকশার ঝলমলে কালো পোশাকে দেখা গেছে, যার ওপরের অংশে সোনালি, রুপালি ও কালো রঙের সিকুইন এবং বিডসের আকর্ষণীয় কাজ রয়েছে।

পোশাকের সঙ্গে এক পাশে ঝুলন্ত ট্যাসেলযুক্ত কালো লম্বা স্কার্ট ও জমকালো গয়না বেছে নিয়েছেন অভিনেত্রী। কানের ঝুলন্ত দুল, হাতে সোনালি ব্রেসলেট ও আংটির চমৎকার সমন্বয়ে তাঁর সাজে যোগ হয়েছে বাড়তি অভিজাত্য। হাফ আপডু হেয়ারস্টাইল ও স্মোকি আই মেকআপে শ্রাবন্তীর এই আত্মবিশ্বাসী উপস্থিতি ভক্তদের প্রশংসায় ভাসছে।

২০০৭ সালে অভিনয়জীবন শুরু করা শ্রাবন্তী একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে টালিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই ও বিতর্ক পেছনে ফেলে নিজের গতিতে এগিয়ে চলছেন এই অভিনেত্রী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসে সরকারের গড়িমসি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

04 November 2026

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গ্ল্যামারাস রূপে অন্তর্জালে ঝড় তুললেন শ্রাবন্তী

হালনাগাদ সময় : ০৮:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬