মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫৯ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

লালমোহনে ভিজিএফ চালের দাবিতে জেলেদের বিক্ষোভ ও মানববন্ধন

  • হালনাগাদ সময় : ১১:১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে বরাদ্দকৃত মৎস্য ভিজিএফ চাল না পেয়ে ক্ষুব্ধ জেলেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। শুক্রবার বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পাটাওয়ারীর হাট সংলগ্ন মেঘনা নদীর পাড়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক অভাবী জেলে অংশ নিয়ে দ্রুত চাল বিতরণের দাবি জানান।

আন্দোলনরত জেলেরা জানান, সরকারি নিষেধাজ্ঞা মেনে তারা নদীতে মাছ ধরা বন্ধ রাখলেও এখন পর্যন্ত সহায়তার চাল পাননি। এনজিওর কিস্তি ও ঋণের চাপে পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। ঈদুল ফিতরের আগে জনপ্রতি ৮০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও স্থানীয় প্রশাসনের গড়িমসিতে তা আটকে আছে বলে তাদের অভিযোগ।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকছুদুর রহমান জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জেলেদের তালিকার বিষয়ে জটিলতা থাকায় চাল বিতরণে দেরি হচ্ছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক দ্রুত তালিকা যাচাই করে আগামী রবিবারের মধ্যে চাল বিতরণের আশ্বাস দিয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে শেষ হচ্ছে ঐতিহাসিক গঙ্গা চুক্তির ৩০ বছরের মেয়াদ: পানিবণ্টন নিয়ে নতুন আলোচনায় ঢাকা-দিল্লি

28 October 2026

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লালমোহনে ভিজিএফ চালের দাবিতে জেলেদের বিক্ষোভ ও মানববন্ধন

হালনাগাদ সময় : ১১:১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬