মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৫৯ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রূপালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন: নারীর ক্ষমতায়ন ও সমঅধিকারের উপর জোর

  • হালনাগাদ সময় : ০৭:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি-র উদ্যোগে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (০৮ মার্চ ২০২৬) সকাল ১১টায় ব্যাংকের দিলকুশা প্রধান কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর এবং মো. হারুনুর রশীদ। এছাড়া, ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মো. মঈন উদ্দিন মাসুদ এবং সালামুন নেছা সহ প্রধান কার্যালয়ে কর্মরত সহকারী মহাব্যবস্থাপক ও তদূর্ধ্ব নারী নির্বাহী কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে সমঅধিকার নিশ্চিতকরণ এবং নারীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণ বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, একটি টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এছাড়াও, ব্যাংকের বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয় এবং শাখা প্রধান হিসেবে কর্মরত নারী কর্মকর্তা ও নির্বাহীগণ ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রূপালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন: নারীর ক্ষমতায়ন ও সমঅধিকারের উপর জোর

হালনাগাদ সময় : ০৭:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬