মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১৬ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাইবান্ধায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০৪:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জহুরুল প্রধান নামের এক প্রবীণ ব্যক্তিকে হত্যার মামলায় প্রধান আসামি ছানোয়ার হোসেন আকন্দকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলার থৈকোড়ের পাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্যমতে, বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দিলে আসামিরা জহুরুল প্রধানকে শারীরিকভাবে আঘাত করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করার পর অভিযানে নেমে প্রধান আসামিকে আইনের আওতায় আনে এসআরবি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

26 October 2026

সরকারের সবুজ সংকেত পেলে মাদকমুক্তিতে 'ক্রসফায়ারেও' পিছপা হবে না পুলিশ: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাইবান্ধায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০৪:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬