মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৯ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

যশোরে ২০ লাখ টাকার স্বর্ণসহ একজনকে আটক করলো বিজিবি

  • হালনাগাদ সময় : ০৩:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা রবিবার রাত সাড়ে ৮টার দিকে যশোর সদর উপজেলার বাউলিয়া বাজারের পাকা সড়কে একটি বিশেষ অভিযান চালান। এই অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৫৬)। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি গ্রামের বাসিন্দা।

বিজিবি জানিয়েছে, শরিফুল ইসলাম তার কোমরে বিশেষ কায়দায় ১১৮.৭৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার লুকিয়ে রেখেছিলেন। উদ্ধার হওয়া এই স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ২০ লাখ ৫৪ হাজার টাকা।

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল স্বীকার করেছেন যে, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এই স্বর্ণের বারগুলো সংগ্রহ করেন। এগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছিলেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটক শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

26 October 2026

বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবে জামায়াত: প্রশ্ন তাসনিম জারার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যশোরে ২০ লাখ টাকার স্বর্ণসহ একজনকে আটক করলো বিজিবি

হালনাগাদ সময় : ০৩:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫