মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫০ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মাহবুবউল আলম হানিফসহ চার আসামির মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

  • হালনাগাদ সময় : ০১:৪৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলার রায় ঘোষণা করবেন।

মঙ্গলবার উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন। মামলার অপর তিন পলাতক আসামি হলেন— কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলন চলাকালে কুষ্টিয়া শহরে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলায় ছয়জনকে হত্যাসহ মোট তিনটি সুনির্দিষ্ট অভিযোগে এই চার আসামির বিরুদ্ধে বিচারিক কাজ সম্পন্ন হয়েছে। অভিযুক্ত চারজনই বর্তমানে পলাতক রয়েছেন।

শুনানি শেষে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, মামলায় অতিরিক্ত কিছু প্রমাণপত্র দাখিল করে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করা হয়েছে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করা হয়েছে। গণ-অভ্যুত্থান দমনে রাজনৈতিক ও প্রশাসনিক নির্দেশদাতার ভূমিকা পালন করায় ট্রাইব্যুনালের পূর্বের রায়ের নজির টেনে হানিফসহ সকলের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হাসিনা ইস্যুতেই আটকে আছে ভারত সফর, প্রধানমন্ত্রীর জাপান যাত্রা হবে মাইলফলক: তথ্য উপদেষ্টা

27 October 2026

ব্যালন ডি’অর ২০২৬: কেইনের হাতে প্রথম ট্রফি, হ্যাটট্রিক জয় অ্যালেক্সিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাহবুবউল আলম হানিফসহ চার আসামির মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

হালনাগাদ সময় : ০১:৪৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬