মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০১ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হাতীবান্ধায় সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ, অনিয়মের অভিযোগ

  • হালনাগাদ সময় : ০২:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধায় সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার সকালে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভরত কৃষকদের অভিযোগ, স্থানীয় ডিলারের বাড়ি বগুড়ায় হওয়ায় তিনি নিজে উপস্থিত না থেকে প্রতিনিধিদের দিয়ে সার বিতরণ করাচ্ছেন। ওই চক্রটি সিন্ডিকেট তৈরি করে গভীর রাতে স্বজনপ্রীতি ও কালোবাজারে ১০-১২ বস্তা করে সার বিক্রি করছে। ফলে সাধারণ কৃষকরা দিনের পর দিন ঘুরেও জমি চাষের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না। বাধ্য হয়ে তাঁরা রাজপথে নেমেছেন।

১ নম্বর ওয়ার্ডের কৃষক একরামুল ও চরাঞ্চলের কৃষক মমিনুর ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ভুট্টার আগাম চাষের এই মৌসুমে সার না পেলে ফসল নষ্ট হয়ে যাবে। খোলাবাজারে বেশি দাম দিয়েও সার মিলছে না। তাঁরা ডিলার প্রথা সংস্কার করে সরাসরি খোলাবাজারে কিংবা স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত কৃষকদের মাঝে সার বিতরণের দাবি জানান।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা হারুন-অর রশিদ জানান, উপজেলায় সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে বিতরণ কার্যক্রম চলমান। আগামী দুই দিনের মধ্যে বিতরণ সম্পন্ন হবে জানিয়ে তিনি কালোবাজারে সার বিক্রির অভিযোগ নাকচ করেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপন মিত্র কৃষকদের আশ্বস্ত করে জানান, সংকট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। কার্ডধারী সকল কৃষক পর্যায়ক্রমে ন্যায্যমূল্যে সার পাবেন। কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং দ্রুত সার সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না, মুখোমুখি হবেন ন্যায়বিচারের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

27 October 2026

জুবিন গার্গের মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে আসামে বৃহত্তর আন্দোলনের ডাক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হাতীবান্ধায় সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ, অনিয়মের অভিযোগ

হালনাগাদ সময় : ০২:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬