মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০০ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

  • হালনাগাদ সময় : ০১:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ট্রেনটি গফরগাঁও উপজেলার মাইজহাটি বটতলা এলাকায় পৌঁছালে এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে রেলওয়ে কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় সোয়া ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাইজহাটি বটতলা এলাকায় পৌঁছামাত্র ট্রেনটির ‘ত’ ও ‘থ’ বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাৎক্ষণিকভাবে লাইনে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়।

তিনি আরও বলেন, ঘটনার পর চালক দ্রুত দক্ষতার সাথে ট্রেনটি থামিয়ে দেন এবং পুশ ব্যাক করে পেছনের বগির কাছাকাছি নিয়ে যান। এরপর চালক, পরিচালক ও রেলকর্মীরা যৌথভাবে চেষ্টা চালিয়ে বেলা সোয়া ১১টার দিকে বিচ্ছিন্ন হওয়া বগি দুটি পুনরায় সংযুক্ত করতে সক্ষম হন। ত্রুটি সারানোর পর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করে। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না, মুখোমুখি হবেন ন্যায়বিচারের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

27 October 2026

জুবিন গার্গের মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে আসামে বৃহত্তর আন্দোলনের ডাক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

হালনাগাদ সময় : ০১:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬