মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৫৯ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাগর-রুনি হত্যা মামলা: তথ্য যাচাইয়ের কথা বলে ফের সময় নিল টাস্কফোর্স

  • হালনাগাদ সময় : ১১:৩৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে ট্রাইব্যুনাল থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের কথা জানিয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের মাধ্যমে আবারও সময় চেয়েছে বিশেষ টাস্কফোর্স।

বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার (১০ অক্টোবর) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। তবে আদালত বসার আগের দিনই তদন্ত কমিটির পক্ষ থেকে অগ্রগতি প্রতিবেদন দিয়ে সময় বাড়ানোর আবেদন জানানো হয়।

এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর র‍্যাবকে এ মামলার তদন্তভার থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২৫ সালের ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই টাস্কফোর্স গঠন করে। তবে উচ্চ আদালতের অবকাশকালীন ছুটির কারণে নির্ধারিত সময়ে এ বিষয়ে অগ্রগতি হয়নি।

এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে কয়েক দফায় সময় বৃদ্ধি করা হলে বিষয়টি পুনরায় আদালতের কার্যতালিকায় ওঠে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রচারণার সময় শেষ, ঠাকুরগাঁও-০১ আসনে এখন ভোটের অপেক্ষা

27 October 2026

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বন্ধ থাকবে ব্যাংক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাগর-রুনি হত্যা মামলা: তথ্য যাচাইয়ের কথা বলে ফের সময় নিল টাস্কফোর্স

হালনাগাদ সময় : ১১:৩৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬