মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০১ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্য খাতের পুনর্গঠন শুরু হয়েছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • হালনাগাদ সময় : ০২:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিগত সময়ের নানা অনিয়ম ও দুর্বলতার ধ্বংসস্তূপ থেকে বর্তমান সরকার স্বাস্থ্য খাতের অগ্রযাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও স্বাস্থ্য খাতের অগ্রগতি দৃশ্যমান হলেও চিকিৎসাব্যবস্থাকে সার্বজনীন ও জনমুখী করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বচ্ছতা ও জবাবদিহি অপরিহার্য।

মঙ্গলবার বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস আয়োজিত ‘বিএসসিআরএস কংগ্রেস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার গুণগত মান বাড়াতে এবং পরিকাঠামো শক্তিশালী করতে চিহ্নিত সমস্যাগুলোর বাস্তবমুখী সমাধান নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য খাতে সরকারের সর্বোচ্চ বরাদ্দের কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, কেবল বাজেট বৃদ্ধিই যথেষ্ট নয়; বরাদ্দের প্রতিটি পয়সার সুষম ও কার্যকর প্রয়োগ প্রয়োজন। সরকারি তহবিলের সঠিক ব্যবহারে কোনো ধরনের অপচয় বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। আর্থিক অসচ্ছলতার কারণে দেশের কোনো নাগরিক যেন সুচিকিৎসা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

দেশের চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিশেষায়িত চিকিৎসার পরিধি দেশে বাড়াতে পারলে চিকিৎসার জন্য নাগরিকদের অপ্রয়োজনীয় বিদেশমুখিতা কমবে। আধুনিক চিকিৎসাপদ্ধতি ও প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে কোলন ও রেক্টাল সার্জারিসহ অন্যান্য জটিল চিকিৎসায় তরুণ চিকিৎসকদের দক্ষ করে গড়ে তোলার তাগিদ দেন রাষ্ট্রপতি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না, মুখোমুখি হবেন ন্যায়বিচারের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

27 October 2026

জুবিন গার্গের মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে আসামে বৃহত্তর আন্দোলনের ডাক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্য খাতের পুনর্গঠন শুরু হয়েছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হালনাগাদ সময় : ০২:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬