মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০০ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মালয়েশিয়ায় স্ক্যাম সেন্টার থেকে চার বাংলাদেশি আটক

  • হালনাগাদ সময় : ০৬:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার কেদাহ প্রদেশের সুঙ্গাই পেতানি এলাকার একটি পরিত্যক্ত হোটেলে অভিযান চালিয়ে একটি অনলাইন গেমিং ও জুয়া চক্রের মূল হোতাসহ ছয়জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

আটককৃতদের মধ্যে চারজন বাংলাদেশি নাগরিক এবং বাকি দুজন মালয়েশিয়ান নাগরিক। চক্রটি মূলত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে এই প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। কুয়ালা মুডা জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার হানিয়ান রামলান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে তামান লাগেন্দা ইন্দাহ এলাকার ওই পরিত্যক্ত হোটেলটিতে অভিযান চালানো হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চক্রটি চলতি বছরের জুন মাস থেকে পরিত্যক্ত ওই ভবনটি ভাড়া নিয়ে একটি অবৈধ কল সেন্টার স্থাপন করেছিল। একটি নির্দিষ্ট ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে অনলাইন গেমের পয়েন্ট টপ-আপের লোভ দেখিয়ে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিত তারা।

অভিযানকালে ওই আস্তানা থেকে ১৭টি মোবাইল ফোন, কম্পিউটার সরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। পুলিশ এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রেখেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফেনী স্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি, উদ্বোধনী ট্রেনে কক্সবাজার পৌঁছালেন যাত্রীরা

26 October 2026

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে হলো 'নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মালয়েশিয়ায় স্ক্যাম সেন্টার থেকে চার বাংলাদেশি আটক

হালনাগাদ সময় : ০৬:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬