বাংলাদেশ আর বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল থাকতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করেছেন যে, দেশ এখন নিজস্ব সক্ষমতার ওপর দাঁড়িয়ে বিভিন্ন বন্ধুভাবাপন্ন দেশের সঙ্গে পারস্পরিক বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব গড়ে তোলার মাধ্যমে এগিয়ে যেতে চায়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের প্রথম দিনের কর্মসূচি শেষে সোমবার (২৬ অক্টোবর) টোকিওতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বিদেশি সহায়তার ওপর নির্ভরতার দিন পেরিয়ে বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক নানা কৌশল দক্ষিণ-সহ এশিয়াসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। জাপানের বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, অতూনীয় সম্ভাবনার এই দ্বার উন্মোচনে দুই দেশ কাজ করছে। বিগত সরকারের আমলে সৃষ্ট আস্থার সংকট ও বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের স্বচ্ছ ও জবাবদিহিভিত্তিক কূটনীতির ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






















