মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৫১ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ফেনী স্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি, উদ্বোধনী ট্রেনে কক্সবাজার পৌঁছালেন যাত্রীরা

  • হালনাগাদ সময় : ০৮:৪৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারগামী ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটি নতুন করে ফেনী জংশন রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে। প্রথম দিনেই ফেনী স্টেশন থেকে ৪৭ জন যাত্রী নিয়ে ট্রেনটি সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়, যা স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটাল।

উদ্বোধনী ট্রেনের যাত্রী হয়ে ঢাকা থেকে ফেনীতে আসেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। মধ্যরাতে ট্রেনটি ফেনী স্টেশনে এসে পৌঁছালে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী। এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু উপস্থিত থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মহানগর এক্সপ্রেস ট্রেনে ফেনী স্টেশনের যাত্রীদের জন্য মোট ৬২টি আসন বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে কক্সবাজারগামী যাত্রীদের জন্য ৪৭টি এবং চট্টগ্রামগামী যাত্রীদের জন্য ১৫টি আসন নির্ধারিত রয়েছে।

এর আগে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রার সূচনা তদারকি করেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। যাত্রী চাহিদা বিবেচনা করে রেলের সক্ষমতা বৃদ্ধি এবং ঢাকা-কক্সবাজার রুটে অতিরিক্ত ট্রেন পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফেনী স্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি, উদ্বোধনী ট্রেনে কক্সবাজার পৌঁছালেন যাত্রীরা

26 October 2026

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে হলো 'নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফেনী স্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি, উদ্বোধনী ট্রেনে কক্সবাজার পৌঁছালেন যাত্রীরা

হালনাগাদ সময় : ০৮:৪৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬