মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪৩ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ইঞ্জিন সংকটে রেলের পণ্য পরিবহন ব্যাহত, বহরে যুক্ত হচ্ছে ৮০ নতুন লোকোমোটিভ

  • হালনাগাদ সময় : ১২:১৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মিটারগেজ ইঞ্জিনের তীব্র সংকটের কারণে বাংলাদেশ রেলওয়ের পণ্য পরিবহন কার্যক্রম মারাত্মভাবে ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকাগামী কনটেইনার ট্রেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে জ্বালানি ও খাদ্যশস্যবাহী মালবাহী ট্রেনের চলাচলও উল্লেখযোগ্য হারে কমে গেছে। এই সংকট উত্তরণে রেলওয়ের বহরে ৮০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ যুক্ত করার বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগারের সভাপতিত্বে বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নতুন লোকোমোটিভ সংগ্রহের তিনটি আলাদা প্রকল্পের মাধ্যমে এই সংকট মোকাবিলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কেনার প্রকল্পের ডিপিপি অনুমোদিত হয়েছে এবং সমপরিমাণ আরেকটি প্রকল্পের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাংকের সহায়তায় আরও ২০টি লোকোমোটিভ সংগ্রহের কাজ চলছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে এসব লোকোমোটিভ রেল বহরে যুক্ত হলে কনটেইনার ও জরুরি পণ্য পরিবহনে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাবে, যা রেলওয়ের সার্বিক রাজস্ব আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

26 October 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইঞ্জিন সংকটে রেলের পণ্য পরিবহন ব্যাহত, বহরে যুক্ত হচ্ছে ৮০ নতুন লোকোমোটিভ

হালনাগাদ সময় : ১২:১৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬