মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৪ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, উদ্বেগ প্রকাশ ফারাজের

  • হালনাগাদ সময় : ১০:১৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইরানকে পুরোপুরি ধ্বংস করতে হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্ভব হলে তিনি দেশটিকে ধ্বংস করতে চান না বলেও জানিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, এ বিষয়ে খুব দ্রুতই আরও স্পষ্ট বার্তা পাওয়া যাবে।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ধাক্কা সামলে ইরানের পুনরায় ঘুরে দাঁড়াতে অন্তত ২৫ বছর লেগে যেতে পারে। ট্রাম্প বলেন, ‘সম্ভব হলে আমি দেশটিকে ধ্বংস করতে চাই না। কিন্তু পরিস্থিতির প্রয়োজনে হয়তো আমাকে তা করতে হতে পারে। খুব শিগগিরই আপনারা এ বিষয়ে জানতে পারবেন।’

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধাক্কার পর ট্রাম্প নতুন করে ইরানে আগ্রাসী সামরিক পদক্ষেপ নিতে পারেন বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ব্রিটিশ মিত্র নাইজেল ফারাজ। যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য ও রিফর্ম ইউকে পার্টির নেতা ফারাজ সাংবাদিকদের বলেন, ‘আমি আশঙ্কা করছি, প্রেসিডেন্ট ইরানে আক্রমণাত্মক তৎপরতা চালিয়ে যেতে পারেন। এটি আমাকে বেশ উদ্বিগ্ন করছে। কারণ এর ফলে জ্বালানি তেলের বাজার, মূল্যস্ফীতি এবং পুরো পশ্চিমা বিশ্বের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।’ শুরুতে মার্কিন ও ইসরায়েলি অবস্থানের পক্ষে থাকলেও তিনি স্পষ্ট করে জানান যে, কোনো ধরনের অন্তহীন যুদ্ধ তিনি কখনোই সমর্থন করেন না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর

06 November 2026

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, উদ্বেগ প্রকাশ ফারাজের

হালনাগাদ সময় : ১০:১৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬