মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫৯ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে আবারও একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক, ভিডিও ভাইরাল

  • হালনাগাদ সময় : ০১:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সব জল্পনা-কল্পনা ও বিচ্ছেদের গুঞ্জন পেছনে ফেলে আবারও একসঙ্গে প্রকাশ্যে এলেন বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। মুম্বাইয়ে খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে হাত ধরে একসঙ্গে হাজির হন এই তারকা জুটি। দীর্ঘদিন পর এমন ঘনিষ্ঠ মুহূর্তে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে ছবি ও ভিডিও।

বৃহস্পতিবার রাতে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে লাল শাড়ি ও নজরকাড়া গয়নায় সেজেছিলেন ঐশ্বরিয়া। অন্যদিকে অভিষেক বরাবরের মতো স্টাইলিশ লুকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় দুজনকে হাত ধরে হাঁটতে দেখা যায় এবং পরে আলোকচিত্রীদের সামনে একসঙ্গে পোজও দেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঐশ্বরিয়াকে সোজা হয়ে তাকানোর কথা বলছেন অভিষেক। অন্য একটি ভিডিওতে অভিষেকের কাঁধে মাথা রাখতে দেখা যায় ঐশ্বরিয়াকে। তাদের এই রোমান্টিক মুহূর্ত ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

দীর্ঘদিন ধরেই এই তারকাদম্পতির দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন চলছিল। ২০২৪ সালের জুলাইয়ে একটি আলোচিত বিয়ের অনুষ্ঠানে দুজনকে আলাদাভাবে প্রবেশ করতে দেখা যাওয়ার পর বিচ্ছেদের আলোচনা আরও জোরালো হয়। পরবর্তী সময়ে অভিষেকের একটি বিবাহবিচ্ছেদবিষয়ক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লাইক দেওয়ার ঘটনাও সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছিল।

তবে বিভিন্ন সময়ে একসঙ্গে উপস্থিত হয়ে এসব গুঞ্জনের বিপরীতে নিজেদের পারিবারিক সম্পর্কের সুদৃঢ় বন্ধন সামনে এনেছেন তারা। গত বছর কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার সিঁথিতে সিঁদুর দেখা যাওয়ার বিষয়টিও বেশ আলোচনায় এসেছিল। সাম্প্রতিক মাসগুলোতে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুনের বিয়েসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে।

চলতি বছরের ২০ এপ্রিল দাম্পত্য জীবনের ১৯ বছর পূর্ণ করেন ঐশ্বরিয়া ও অভিষেক। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘ ১৯ বছরের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক তাদের দাম্পত্য জীবনকে ‘স্বপ্নের মতো’ বলে উল্লেখ করেন। অন্যদিকে ঐশ্বরিয়াকে নিজের ‘আত্মার সঙ্গী’ হিসেবে বর্ণনা করেন তিনি। সফল দাম্পত্য জীবনের রহস্য জানতে চাইলে অভিষেক মজার ছলে বলেন, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে স্ত্রীকে তিনবার ‘সরি’ বলতে হবে।

মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে এই দম্পতির হাত ধরে আগমন এবং একান্ত মুহূর্তের ভিডিও নতুন করে তাদের সম্পর্কের গভীরতা প্রমাণ করেছে। ভক্তদের কাছে এটি হয়ে উঠেছে এবারের উৎসবের অন্যতম আলোচিত তারকামুহূর্ত।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শর্টকাটে অর্থ উপার্জনের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

06 November 2026

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে আবারও একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক, ভিডিও ভাইরাল

হালনাগাদ সময় : ০১:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬