মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০১ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মসজিদে হারামে নারী স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

  • হালনাগাদ সময় : ১০:৪০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মক্কার মসজিদে হারামে আগত লাখো মুসল্লি ও দর্শনার্থীদের সেবার মান আরও উন্নত করতে মাঠপর্যায়ের নারী স্বেচ্ছাসেবকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। মসজিদে হারাম ও মসজিদে নববির ধর্মবিষয়ক সাধারণ প্রেসিডেন্সির উদ্যোগে ‘ইমপ্যাক্ট কম্পাস’ নামের এই বিশেষ উদ্যোগের মাধ্যমে নারী কর্মীদের তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বাড়ানো হয়েছে।

উদ্যোগটির মূল লক্ষ্য ছিল দায়িত্ব পালনকারী নারী স্বেচ্ছাসেবকদের মাঠপর্যায়ের কাজের জন্য পুরোপুরি প্রস্তুত করা। প্রশিক্ষণে তাদের দায়িত্বের পরিধি, নিয়ম-কানুন, এবং কর্মপদ্ধতি সম্পর্কে বিশদ ধারণা দেওয়া হয়, যা তাদের দৈনন্দিন কার্যক্রমে আত্মবিশ্বাস জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই কর্মসূচির সুফল ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। অংশগ্রহণকারীদের সিংহভাগই প্রশিক্ষণলব্ধ জ্ঞান সফলভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে নারী মুসল্লিদের সঠিক দিকনির্দেশনা ও সেবা প্রদানে এই দক্ষ কর্মীবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না, মুখোমুখি হবেন ন্যায়বিচারের: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

27 October 2026

জুবিন গার্গের মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে আসামে বৃহত্তর আন্দোলনের ডাক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মসজিদে হারামে নারী স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

হালনাগাদ সময় : ১০:৪০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬