মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৪৮ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বিটিভির নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’, প্রথম পর্বে ফেরদৌসী রহমান

  • হালনাগাদ সময় : ০৮:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত ও খ্যাতিমান ব্যক্তিদের জীবন, কর্ম, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’। এতে নিজেদের জীবনের পথচলা ও অভিজ্ঞতার কথা শোনাবেন গুণী ব্যক্তিত্বরা।

রবিবার (১ নভেম্বর) থেকে বিটিভিতে শুরু হচ্ছে অনুষ্ঠানটির সম্প্রচার। প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার রাত ১০টায় এটি প্রচারিত হবে। প্রথম পর্বের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগীতের কিংবদন্তি শিল্পী ফেরদৌসী রহমান। এতে তাঁর দীর্ঘ সংগীতজীবন, শিল্পচর্চা ও অর্জনের নানাদিক উঠে আসবে।

তানভীর আহমেদ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী। দেশের গুণী ব্যক্তিদের জীবন ও কর্মের অন্তরালের গল্প তুলে ধরার মাধ্যমে অনুষ্ঠানটি দর্শকদের জন্য প্রেরণাদায়ক হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’— ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে জামায়াত প্রার্থী দেলাওয়ার

31 October 2026

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিটিভির নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’, প্রথম পর্বে ফেরদৌসী রহমান

হালনাগাদ সময় : ০৮:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬