মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪৪ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ভিডিও গেম ‘পাবজি’ নিয়ে লাইভ-অ্যাকশন সিরিজ নির্মাণ করছে নেটফ্লিক্স

  • হালনাগাদ সময় : ০৪:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ব্যাটল রয়্যাল ভিডিও গেম ‘প্লেয়ারআননোনস ব্যাটলগ্রাউন্ডস’ বা ‘পাবজি’ এবার পর্দায় আসছে লাইভ-অ্যাকশন সিরিজ হিসেবে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ব্যানারে নির্মিতব্য এই সিরিজে মূল চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্ব সামলাবেন হলিউড তারকা ডোনাল্ড গ্লোভার।

বিনোদনবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইনের বরাতে জানা গেছে, সিরিজটির চিত্রনাট্য রচনা এবং নির্বাহী প্রযোজনায় ডোনাল্ড গ্লোভারের সঙ্গে কাজ করবেন তাঁর ভাই স্টিফেন গ্লোভার। প্রযোজনার সঙ্গে আরও যুক্ত রয়েছে নিয়ন টিভি এবং পাবজির মূল নির্মাতা প্রতিষ্ঠান ক্রাফটনের বিনোদন শাখা।

২০১৭ সালে অভিষেকের পর কোটি কোটি গেমারের হৃদয় জয় করা পাবজির মূল আকর্ষণ হলো একটি দ্বীপে ১০০ জন খেলোয়াড়ের টিকে থাকার রোমাঞ্চকর লড়াই। কোনো নির্দিষ্ট গল্প বা চরিত্র না থাকা সত্ত্বেও কীভাবে এই গেমটিকে পূর্ণাঙ্গ সিরিজে রূপান্তর করা হবে, তা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া যেতে কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

31 October 2026

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভিডিও গেম ‘পাবজি’ নিয়ে লাইভ-অ্যাকশন সিরিজ নির্মাণ করছে নেটফ্লিক্স

হালনাগাদ সময় : ০৪:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬