মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৫০ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’— ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে জামায়াত প্রার্থী দেলাওয়ার

  • হালনাগাদ সময় : ০৮:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন আবারও প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন।

উপ-নির্বাচনে অনিয়ম, কারচুপি এবং পোলিং এজেন্টদের ওপর হামলার অভিযোগ এনে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও শহরে বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আয়োজনে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে দেলাওয়ার হোসেন অভিযোগ করে বলেন, “বর্তমান নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কেন্দ্রগুলোতে ভয়ভীতি প্রদর্শন করে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।” তিনি নির্বাচন কমিশনের পদত্যাগ এবং অনিয়মে জড়িত প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান এবং সাধারণ সম্পাদক মো. আলমগীরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন এবং দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’— ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে জামায়াত প্রার্থী দেলাওয়ার

31 October 2026

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’— ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে জামায়াত প্রার্থী দেলাওয়ার

হালনাগাদ সময় : ০৮:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬