মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫৪ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বলিউডে ভাঙনের সুর: তিন বছরের প্রেমের ইতি টানছেন ইব্রাহিম ও পলক!

  • হালনাগাদ সময় : ০৪:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বলিউডে আবারও এক তারকা জুটির প্রেমের সম্পর্কে ইতি টানার গুঞ্জন জোরালো হয়ে উঠেছে। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে প্রেমের গুঞ্জনে থাকা অভিনেতা ইব্রাহিম আলী খান ও অভিনেত্রী পলক তিওয়ারি নাকি আলাদা হওয়ার পথ বেছে নিয়েছেন। তবে প্রেমের মতো বিচ্ছেদের বিষয়েও এই জুটি এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই বন্ধুত্বপূর্ণভাবে এই সম্পর্কের ইতি টানতে চাইছেন তাঁরা। মূলত ইব্রাহিম আলী খানই এই বিচ্ছেদের উদ্যোগ নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্পর্ক নিয়ে কোনো ধরনের প্রকাশ্য বিতর্কে জড়াতে চান না ইব্রাহিম ও পলক। দুজনেই আপাতত ব্যক্তিগত জটিলতা পেছনে ফেলে নিজেদের অভিনয় ক্যারিয়ারে পূর্ণ মনোযোগ দিতে আগ্রহী।

ব্যক্তিগত সম্পর্কের এই টানাপোড়েনের প্রভাব পড়েছে তাদের পেশাগত জীবনেও। জানা গেছে, একসঙ্গে কিছু যৌথ কাজের পরিকল্পনা থাকলেও বিচ্ছেদের সিদ্ধান্তের পর সেগুলোর কয়েকটি বাতিল এবং বাকিগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হওয়ার সময় ক্যামেরাবন্দি হয়ে প্রথম প্রেমের আলোচনায় আসেন সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম এবং অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারি। এরপর থেকে একাধিক অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠ উপস্থিতি দেখা গেলেও সম্পর্কের সমাপ্তি নিয়ে বলিপাড়ায় এখন জোর জল্পনা চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষা ২০২৬: কুড়িগ্রামের ৯টি কলেজে পাসের হার শূন্য

31 October 2026

বগুড়ায় ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, পাস করেননি কোনো শিক্ষার্থী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বলিউডে ভাঙনের সুর: তিন বছরের প্রেমের ইতি টানছেন ইব্রাহিম ও পলক!

হালনাগাদ সময় : ০৪:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬