মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১০ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

লালমনিরহাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

  • হালনাগাদ সময় : ০৪:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

লালমনিরহাটের সদর উপজেলায় পণ্যবাহী ট্রাক, গরুর ভটভটি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার খোড়াগাছ গ্রামের ফজলুল হক এবং কুলাঘাট এলাকার এমদাদুল হক। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ভটভটি ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফজলুল হক মারা যান। গুরুতর আহত অবস্থায় এমদাদুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন হাসিনা, হেঁটে বা প্লেনে দেশে আসা অসম্ভব’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

24 November 2026

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্নে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লালমনিরহাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

হালনাগাদ সময় : ০৪:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬