মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৩ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বরিশালের উজিরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন

  • হালনাগাদ সময় : ০৫:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

‘রূপালি মৎস্যে সমৃদ্ধির দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে ১৬ আগস্ট থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে ১৮ আগস্ট পর্যন্ত।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন ও সংরক্ষণের ওপর নানা দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ও আধুনিক মৎস্যচাষে জনসচেতনতা সৃষ্টিই এই পক্ষের মূল লক্ষ্য। পাশাপাশি নিষিদ্ধ জাল ব্যবহার ও মৎস্য সংরক্ষণ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে শেষ হচ্ছে ঐতিহাসিক গঙ্গা চুক্তির ৩০ বছরের মেয়াদ: পানিবণ্টন নিয়ে নতুন আলোচনায় ঢাকা-দিল্লি

28 October 2026

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বরিশালের উজিরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন

হালনাগাদ সময় : ০৫:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬