মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৫৮ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

  • হালনাগাদ সময় : ১১:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ পলাতক ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলার শুনানি শেষে এ নির্দেশ দেওয়া হয়। পলাতক আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতে বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মামলার ৩৮ আসামির মধ্যে ৩৪ জন পলাতক। তাদের মধ্যে খায়রুজ্জামান লিটন ছাড়াও রয়েছেন রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় থেকে পলাতক আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে নির্ধারিত প্রক্রিয়ায় তারা কেউ ট্রাইব্যুনাল-এ হাজির না হওয়ায় রাষ্ট্রীয় খরচে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

এ মামলায় গ্রেফতার চার আসামির মধ্যে রয়েছেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ডাবলু সরকার। মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজশাহীতে আন্দোলন চলাকালে রায়হান আলী ও আনজুম সাকিব নামে দুই আন্দোলনকারীকে হত্যা এবং আরও কয়েকজনকে গুরুতর আহত করার ঘটনায় এ মামলা করা হয়। রাষ্ট্রপক্ষের অভিযোগ, এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

27 October 2026

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও এনসিপি সহ্য করতে পারছে না: মো. তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

হালনাগাদ সময় : ১১:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬