মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৪ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত

  • হালনাগাদ সময় : ১০:৫৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’। বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের সঙ্গে সরাসরি নিয়োগ কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে জব ফেয়ারের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, স্কুল অব ‘ল’-এর ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান এবং প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স এই মেলার আয়োজন করে। এতে লংকাবাংলা সিকিউরিটিজ, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, কালিয়ার রেপ্লিকা লিমিটেড, স্টার সিনেপ্লেক্স, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, সম্ভব জবস, আবুল খায়ের গ্রুপ ও ক্যারিয়ার প্রো বিডিসহ দেশের নামীদামি প্রতিষ্ঠান অংশ নেয়।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা সরাসরি চাকরিপ্রার্থীদের আবেদনপত্র গ্রহণ করেন, প্রাথমিক সাক্ষাৎকার নেন এবং ক্যারিয়ার বিষয়ে পরামর্শ দেন। শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশের সেতুবন্ধন দৃঢ় করতেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন রাসেল মিয়া

30 October 2026

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: বিমানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত

হালনাগাদ সময় : ১০:৫৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬