মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৪৬ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, বিপুল মাদক উদ্ধার

  • হালনাগাদ সময় : ০২:৫২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৪৫টি মামলা দায়ের করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৩৯ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তেজগাঁও বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৬৩ জন, মতিঝিলে ৬২ জন, লালবাগে ৬০ জন, গুলশান ও উত্তরায় ৩৪ জন করে, রমনা বিভাগে ২৫ জন এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১৩ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া ১টি চাপাতি, ১টি কাটার, ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণালংকার, ৩টি মোটরসাইকেল, ১১টি মোবাইল ফোন এবং নগদ ২৬ লাখ ৩৬ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে এক ভিকটিমকে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন রাসেল মিয়া

30 October 2026

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: বিমানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, বিপুল মাদক উদ্ধার

হালনাগাদ সময় : ০২:৫২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬