মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৪৫ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঢাকায় লাইসেন্স ছাড়া চলবে না ব্যাটারিচালিত রিকশা, সরকারের নতুন নীতিমালা জারি

  • হালনাগাদ সময় : ০২:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক দুর্ঘটনা রোধে ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নীতিমালা জারি করেছে সরকার। নতুন এই নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক লাইসেন্স ছাড়া ঢাকা শহরের কোনো সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ শিরোনামে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ব্যাটারিচালিত রিকশার নিবন্ধনের জন্য নির্ধারিত ফি এবং প্রয়োজনীয় নথিপত্রসহ নির্দিষ্ট ফরমে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক প্রণীত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই-বাছাই শেষে সন্তুষ্ট হলে আবেদন জমার ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন প্রদান করা হবে।

বৈধভাবে নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য একটি কিউআর কোডসংবলিত ইউনিক নম্বর ও বিশেষ নম্বরপ্লেট দেওয়া হবে, যা গাড়ির দৃশ্যমান অংশে ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক। এই নিবন্ধনের মেয়াদ থাকবে অনুমোদনের তারিখ থেকে পরবর্তী ৫ বছর পর্যন্ত।

নতুন নীতিমালার বড় একটি শর্ত হলো, একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ ৫টি ই-রিকশা নিবন্ধন করা যাবে। এ ছাড়া এক সিটি করপোরেশনের নিবন্ধিত রিকশা অন্য কোনো সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চলাচল করতে পারবে না।

এতে আরও বলা হয়েছে, বুয়েটের নিরাপত্তা স্পেসিফিকেশন অনুযায়ী অনুমোদিত ফিটনেস সার্টিফিকেট এবং ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর ছাড়া কোনো অবস্থাতেই ই-রিকশার নতুন নিবন্ধন বা নবায়ন দেওয়া হবে না। কোনো আবেদন বাতিল হলে কর্তৃপক্ষকে ৭ কার্যদিবসের মধ্যে কারণ জানাতে হবে এবং সংক্ষুব্ধ ব্যক্তি ১০ কার্যদিবসের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন রাসেল মিয়া

30 October 2026

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: বিমানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাকায় লাইসেন্স ছাড়া চলবে না ব্যাটারিচালিত রিকশা, সরকারের নতুন নীতিমালা জারি

হালনাগাদ সময় : ০২:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬