মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৪৬ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

১৬ মিনিটে ‘পারফেক্ট হ্যাটট্রিক’, হাজার গোলের আরও কাছে রোনালদো

  • হালনাগাদ সময় : ০২:৫২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বয়স ৪১ ছুঁইছুঁই হলেও পায়ের ধার যে বিন্দুমাত্র কমেনি, তা আরও একবার প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল খুলুদের বিপক্ষে দুর্দান্ত এক ‘পারফেক্ট হ্যাটট্রিক’ করে দলকে ৫-৩ ব্যবধানের রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন আল নাসরের এই পর্তুগিজ মহাতারকা।

রিয়াদের আল আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দুই দলের লড়াই ছিল সমানে সমান। বিরতির পর মাঠে শুরু হয় রোনালদো-ঝড়। মাত্র ১৬ মিনিটের ব্যবধানে তিনি লক্ষ্যভেদ করেন তিনবার। প্রথমে বাঁ পায়ের প্লেসিং, এরপর দারুণ হেডার এবং সবশেষে ডান পায়ের বুলেট গতির শটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। অফসাইডের কারণে তার দুটি গোল বাতিল না হলে ব্যবধান আরও বাড়তে পারত।

ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল আল নাসর। পরে আনহেলো গ্যাবরিয়েল ও সাদিও মানের গোলে ঘুরে দাঁড়ালেও সমতা টেনে লড়াই জমিয়ে তোলে আল খুলুদ। দ্বিতীয়ার্ধে জোয়াও ফেলিক্সের দুই চমৎকার অ্যাসিস্টে জোড়া গোল করেন রোনালদো। এরপর ৮২ মিনিটে সাদিও মানের পাস থেকে ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

এই হ্যাটট্রিকের মাধ্যমে প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫-তে। কাঙ্ক্ষিত ১০০০ গোলের ঐতিহাসিক চূড়ায় পৌঁছাতে তার প্রয়োজন আর মাত্র ১৫টি গোল। আল নাসরের জার্সিতে এটি ছিল তার সপ্তম হ্যাটট্রিক। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচে ৯টি গোল করেছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো লেখেন, ‘অসাধারণ এক জয়। দলের প্রত্যেকে দারুণ খেলেছে। হ্যাটট্রিক করতে পেরে খুব ভালো লাগছে।’ এই জয়ের ফলে ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল নাসর।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন রাসেল মিয়া

30 October 2026

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: বিমানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

১৬ মিনিটে ‘পারফেক্ট হ্যাটট্রিক’, হাজার গোলের আরও কাছে রোনালদো

হালনাগাদ সময় : ০২:৫২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬