মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৪ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ সত্ত্বেও কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ।

  • হালনাগাদ সময় : ০২:০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

রোববার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সঙ্গে জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, দেশের প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ ব্যয় হলেও এর আশানুরূপ মানোন্নয়ন হচ্ছে না, এটা অবনতির দিকে। স্কুলগুলোতে শিক্ষক ও জনবল সংকটসহ নানা কারণে এ সংকট।

উপদেষ্টা আরও বলেন, আমরা শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে শুধু মুখে বলি কিন্তু মানিনা এবং এর বাস্তব প্রয়োগও নেই। শিক্ষার উন্নয়নে যারা স্থায়ীভাবে কাজ করেন এটার দায় তাদের আমরা অস্থায়ীভাবে এসেছি কদিন কাজ করে আবার চলে যাবো, কাজটা তাদেরকেই করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক একে এম মো. শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে মেধা বৃত্তি পুরস্কার অনুষ্ঠানে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ সত্ত্বেও কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ।

হালনাগাদ সময় : ০২:০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫