মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৫০ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে দুটি জোড়া ও একক হত্যা মামলায় সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড

  • হালনাগাদ সময় : ০৭:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আলোচিত দুই পৃথক হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে নগরের বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের পৃথক আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ প্রদান করেন।

সিএমপির উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, বুধবার কঠোর নিরাপত্তার মধ্যে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। পুলিশ রিমান্ড আবেদন জানালে আদালত শুনানি শেষে দুই মামলায় মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নথি থেকে জানা যায়, ২০২৫ সালের ৩০ মার্চ নগরের বাকলিয়া এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়া হলে দুজন নিহত হন। ওই চাঞ্চল্যকর দ্বৈত হত্যা মামলায় ডেভিড ইমনকে ঘটনার অন্যতম মূল পরিকল্পনাকারী ও আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

এছাড়া বায়েজিদ বোস্তামী থানা এলাকায় সংঘটিত সরোয়ার বাবলা হত্যা মামলাতেও তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালি এলাকা থেকে চট্টগ্রাম জেলা পুলিশ ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রামে দুটি জোড়া ও একক হত্যা মামলায় সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড

হালনাগাদ সময় : ০৭:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬