মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৪ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

  • হালনাগাদ সময় : ০৬:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী।

বুধবার (২৮ অক্টোবর) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, সিপিবি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মাস্টার, সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এবং বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমানসহ আরও অনেকে। এছাড়াও বাসদ জেলা কমিটির আহ্বায়ক এ্যাড. আসাদুল ইসলাম আসাদ, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল এনাম পল্লব, জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত ও যুদ্ধাহত সব বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া করা হয়।

এদিকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার নিজ গ্রাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, মহেশপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন, মহেশপুর পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, নতুন প্রজন্মের মাঝে তাঁর দেশপ্রেম ছড়িয়ে দিতে হবে। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

হালনাগাদ সময় : ০৬:০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬