মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৪ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ধর্মপাশায় ৪ কোটি টাকার খাসজমি উদ্ধার: দীর্ঘ ২ বছর পর প্রশাসনের বড় অভিযান

  • হালনাগাদ সময় : ০২:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার টগার হাওর সংলগ্ন খিলাকান্দা এলাকায় দীর্ঘদিনের অবৈধ দখলে থাকা প্রায় ৪ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের নেতৃত্বে এই বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে উদ্ধারকৃত জমিতে লাল পতাকা টাঙিয়ে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় এবং দখলদারদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের সচেতন নাগরিকদের পক্ষ থেকে প্রায় দুই বছর আগে এই খাসজমি উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এই অভিযান সফল হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। অভিযোগ রয়েছে, প্রায় ২০ থেকে ৩০ জন প্রভাবশালী ব্যক্তি এসব জমি দখল করে রেখেছিলেন এবং সেখান থেকে হিজল গাছ কেটে প্রাকৃতিক সম্পদ বিনষ্ট করছিলেন। প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

28 October 2026

বাইকারদের জন্য ক্যালটেক্স হ্যাভোলিনের বিশেষ অফার ঘোষণা করল অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ারিং

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ধর্মপাশায় ৪ কোটি টাকার খাসজমি উদ্ধার: দীর্ঘ ২ বছর পর প্রশাসনের বড় অভিযান

হালনাগাদ সময় : ০২:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬