মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৪ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বৃষ্টির জন্য সিলেটে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ আদায়

  • হালনাগাদ সময় : ০৭:২৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় তীব্র খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার মুসল্লিরা। খোলা আকাশের নিচে সমবেত হয়ে তারা এই নফল নামাজ আদায় করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার হাসনাজি গ্রামের একটি খোলা মাঠে এই নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। হাসনাজি, উত্তর দৌলতপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের সর্বস্তরের মানুষ এই বিশেষ ইবাদতে শরিক হন।

বুরাইয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী খুতবা পাঠ ও নামাজে ইমামতি করেন। নামাজ শেষে তীব্র খরা থেকে রক্ষা, ফসলের সুরক্ষা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সৎপুর কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান।

এলাকাবাসীর বরাত দিয়ে ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খাঁন জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পানির অভাবে স্থানীয় কৃষকদের চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এই খরা থেকে মুক্তি পেতে এলাকাবাসী আল্লাহর কাছে বৃষ্টির জন্য আকুতি জানিয়ে এই নামাজের আয়োজন করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাবনার প্রবীণ সাংবাদিক আব্দুর রশিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

27 October 2026

জাপানি বিনিয়োগের বিশাল সুযোগ: বাংলাদেশের প্রস্তুতি ও কৌশলগত সম্ভাবনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বৃষ্টির জন্য সিলেটে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ আদায়

হালনাগাদ সময় : ০৭:২৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬