মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৫ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেলেন কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

  • হালনাগাদ সময় : ০৬:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে। এবারের উৎসবে কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মুখ্য উপদেষ্টার ভূমিকা সামলাচ্ছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী।

উৎসবের উদ্বোধনী মঞ্চে এবারও থাকছে তারকাদের চমক। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস এবং দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্তকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রাক-প্রস্তুতির বৈঠক শেষে মিঠুন চক্রবর্তী জানান, রজনীকান্ত, প্রভাস ও অনুপম খেরের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এছাড়া কঙ্গনা রানাওয়াত এবং পরেশ রাওয়ালের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন তারকাকেও আমন্ত্রণের প্রক্রিয়া চলছে।

আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই চলচ্চিত্র উৎসব চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। শহরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র ও ভেন্যুতে চলচ্চিত্র প্রদর্শনের বর্ণিল আয়োজন থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেলেন কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

হালনাগাদ সময় : ০৬:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬